২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষস্থান ধরে রেখেছেন রাকিব

তিতাস ক্লাবের জামালউদ্দিনকে হারিয়ে জাতীয় দাবা প্রতিযোগিতায় শীর্ষস্থান ধরে রেখেছেন দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 09:36 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত দশম রাউন্ডে ৪০ চালে জয় পাওয়া রাকিবের সংগ্রহ সাড়ে ৮ পয়েন্ট।

একসেস গ্রুপের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের অবস্থান তৃতীয়। ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে হারিয়েছেন তিনি। দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ এবং মোহামেডানের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছেন। রাজীব তিতাস ক্লাবের ফিদে মাস্টার শেখ নাসির আহমেদের সঙ্গে ড্র করেছেন এবং নিয়াজ ঢাকা সিটির মোহাম্মদ হাফিজুল ইসলাম চপলকে হারিয়েছেন।