২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যান প্যাসিফিক ওপেন জিতলেন কুইতোভা

প্যান প্যাসিফিক ওপেনের শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কুইতোভা। এটি তার ১১তম ডাব্লিউটিএ শিরোপা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 02:23 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

শনিবার জাপানের টোকিওতে দ্বিতীয় সেটের বিপর্যয় সামলে র‌্যাঙ্কিংয়ে নয় নম্বর জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে হারিয়েছেন এই চেক তারকা।

প্রথম সেটে ৬-২ গেমে জেতার পর দ্বিতীয় সেটে ৬-০ ব্যবধানে হেরে গিয়েছিলেন কুইতোভা। শেষ সেটে ঘুরে দাঁড়িয়ে ৬-৩ গেমে জিতে ট্রফি তুলে নেন ২০১১ সালের এই উইম্বল্ডন চ্যাম্পিয়ন।

বছরের দ্বিতীয় ডাব্লিউটিএ শিরোপা জেতায় র‌্যাঙ্কিংয়ে ১১ তম থেকে সপ্তম স্থানে উঠে যাবেন কুইতোভা।

শিরোপা জেতার পর কুইতোভা বলেন, "একটা টুর্নামেন্টের শিরোপা জিততে পারাটা সব সময়ই আনন্দদায়ক। এটা আমার জন্য অনেক কিছু।"