প্রীতি ম্যাচের ব্রাজিল দল ঘোষণা
আগামী মাসে দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি।
ইউরোপীয় ক্লাবগুলোর তারকারা ছাড়াও দলে ডাক পেয়েছেন ব্রাজিলের স্থানীয় লিগের কয়েকজন ফুটবলার। উরুর চোটে ভুগতে থাকা পিএসজির ডিভেন্ডার থিয়েগো সিলভার জায়গায় স্কলারি দলে নিয়েছেন ব্রাজিলের ক্রুজেইরোর সেন্টার ব্যাক দেদেকে।
আর আঙ্গুল ভেঙে যাওয়ায় বিশ্রামে থাকা কুইন পার্ক রেঞ্জার্সের গোলরক্ষক জুলিও সিজারের জায়গায় সুযোগ পেয়েছেন আতলেতিকো মিনেইরোকে লিবার্তাদোরেস কাপ জেতাতে অবদান রাখা ভিক্তর।
দলে স্থান পাননি এসি মিলানের কাকা ও মিনেইরোর রোনালদিনিয়ো। চোটের কারণে দুই প্লেমেকারই মাঠের বাইরে আছেন।
বিশ্বকাপ ফুটবলে স্বাগতিক দেশ বলে বাছাইপর্বের ম্যাচগুলো খেলতে হচ্ছে না ব্রাজিলকে। নিজেদের ঝালিয়ে নিতে ভরসা তাই প্রীতি ম্যাচগুলোই, যার পরেরটিতে ১২ অক্টোবল সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে তারা। এর তিন দিন পর বেইজিংয়ে জাম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: জেফারসন (বোতাফোগো), দিয়েগো কাভালিয়েরি (ফ্লুমিনেসে), ভিক্তর (আতলেতিকো মিনেইরো)
ডিভেন্ডার: ডাভিদ লুইস (চেলসি), দান্তে (বায়ার্ন মিউনিখ), এনরিক (পালমেইরাস), দেদে (ক্রুজেইরো), মাইকন (রোমা), দানিয়েল আলভেস (বার্সেলোনা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ম্যাক্সওয়েল (পিএসজি)
মিডফিল্ডার: লুকাস লেইভা (লিভারপুল) এরনানেস (লাৎসিও), লুইস গুস্তাভো (ভলফ্সবুর্গ), পাওলিনিয়ো (টটেনহাম), রামিরেস (চেলসি), অস্কার (চেলসি)
ফরোয়ার্ড: জো (আতলেতিকো মিনেইরো), লুকাস (পিএসজি), হাল্ক (জেনিত), বেননার্দ (শাখতার), আলেশান্দ্রে পাতো (করিন্থিয়ান্স), নেইমার (বার্সেলোনা)
