শুক্রবার থেকে জাতীয় জুনিয়র সাঁতার
শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় জুনিয়র সাঁতার। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে রোববার পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।
প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০ বিভাগের ১০০টি ইভেন্টে ২৮টি জেলা ও ৩২টি ক্লাবকে প্রতিনিধিত্ব করবে ৫০০ জন সাঁতারু।
পৃষ্ঠপোষক হিসেবে বসুন্ধরা গ্রুপ প্রতিযোগিতার আয়োজক সাঁতার ফেডারেশনকে ১০ লাখ টাকা দিচ্ছে।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।
