বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে মাঠপাড়া
বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগের ফাইনালে উঠেছে মুন্সীগঞ্জের মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয়।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তারা ৩-১ গোলে শরীয়তপুরের নড়িয়ার মশড়া প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে।
একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে ফরিদপুরের বেথুলিয়া প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জের বৈলারকান্দি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল হাসান বাদল।
