২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজির জয়, লিওর হার

ফরাসি লিগে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি জয় পেলেও হেরে গেছে অলিম্পিক লিও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 01:59 AM

Updated : 25 Apr 2022, 07:18 PM

বুধবার রাতে ভ্যালেনসিয়েনের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে পিএসজি। বিরতির ঠিক আগে বিজয়ীদের মহামূল্যবান গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি।

২০০১-০২ থেকে ২০০৭-০৮ পর্যন্ত টানা আট মৌসুম ফরাসি লিগের চ্যাম্পিয়ন লিও ২-১ গোলে হেরে গেছে আজাকসিওর কাছে।

১৮ ও ৭০ মিনিটে স্বাগতিক আজাকসিওর দুই গোলদাতা আলজেরিয়ান মিডফিল্ডার সেলিম আরাশে ও গিনির স্ট্রাইকার আবুবকর কামারা।

৫৬ মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার স্টিড ম্যালব্রাঙ্ক সমতা ফেরালেও হার এড়াতে পারেনি লিও। উল্টো শেষ মুহূর্তে ফরাসি স্ট্রাইকার আলেকসান্দ্রে ল্যাকাজেত্তের লাল কার্ড লজ্জায় ফেলে দেয় তাদের।

৭ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট পেয়েছে পিএসজি। সমান ম্যাচে ১০ পয়েন্ট লিওর।