ইসলামিক সলিডারিটি গেমসে মিলন পঞ্চম
ইন্দোনেশিয়ার পালেম্বাংয়ে অনুষ্ঠানরত তৃতীয় ইসলামিক সলিডারিটি গেমসের আর্চারিতে বাংলাদেশের ইমদাদুল হক মিলন পঞ্চম হয়েছেন।
বাংলাদেশের অন্য দুই প্রতিযোগী রামকৃষ্ণ সাহা ২৩তম ও সাদেকুল ইসলামের অবস্থান ২৬তম।
মহিলাদের ভারোত্তোলনে ৪৮ কেজি ওজনশ্রেনীতে ছয় জনের মধ্যে বাংলাদেশের মোল্লা সাবিরা সুলতানা চতুর্থ হয়েছেন।
