২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১৬ ম্যাচ পর বল দখলের লড়াইয়ে বার্সার হার

স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়োকানোকে সহজেই হারালে কি হবে, টানা ৩১৬টি ম্যাচের পর বলের দখল রাখার লড়াইয়ে হেরে গেছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 12:53 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

শনিবার রাতে পেদ্রোর হ্যাটট্রিকের সুবাদে ৪-০ গোলে জেতা ম্যাচে বার্সলোনার দখলে বল ছিল ম্যাচের ৪৯ শতাংশ সময়, আর রায়ো ভায়োকানো বল দখলে রেখেছে ৫১ শতাংশ সময়ে।

বার্সেলোনার খেলার অন্যন্য এক বৈশিষ্টই হচ্ছে দৃষ্টিনন্দন পাস ও বল দখলে রাখার ঈর্ষণীয় ক্ষমতা। গত মাচটির আগে বার্সেলোনার ৩১৬টি প্রতিযোগিতামূলক ম্যাচে তাই দেখে এসেছে ফুটবল বিশ্ব।

কিন্তু লা লিগা চ্যাম্পিয়নদের নতুন কোচ জেরোর্দো মার্তিনো অষ্টম ম্যাচেই দেখলেন বল দখলের হিসেব পাল্টে যাওয়ার চিত্র।

এর আগে শেষবার এ ঘটনা ঘটেছিল ২০০৮ সালের ৭ মেতে, লা লিগায় রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে পরাজয়ে।

পুরনো খবর:

পেদ্রোর হ্যাটট্রিকে বার্সার বড় জয়