৪০ বছর বয়সেও অধিনায়ক থাকছেন টট্টি
ফ্রানসেস্কো টট্টি ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করেছেন, যা অনুযায়ী ৪০ বছর বয়সেও ক্লাবটিতে খেলবেন তিনি।
শুক্রবার নতুন এই চুক্তির ফলে ২০১৬ সাল পর্যন্ত সেরি আর এই দলটিতে থাকা নিশ্চিত করেছেন রোমার 'চির সবুজ' এই অধিনায়ক।
চুক্তির পর টট্টি বলেন, জার্সিটা পরে থাকার সুযোগ দেয়ার জন্য আমি ক্লাবকে ধন্যবাদ জানাই। এখান থেকে আমি সবসময়ই ভালোবাসা ও সমর্থন পেয়েছি।"
ক্যারিয়ারের পুরোটা সময় এই রোমাতেই খেলেছেন ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জেতা দলের সদস্য টট্টি। সেরি আতে তার গোল সংখ্যা ২২৮টি।
এ মৌসুমের সেরি আর প্রথম তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছে রোমা। রোববার নগর প্রতিদ্বন্দ্বী লাৎসিওর সঙ্গে খেলবে তারা।
