ব্রাজিলের টিকিট পেল যুক্তরাষ্ট্র, কোস্টারিকা
কনকাকাফ অঞ্চল থেকে সবার আগে ব্রাজিলে আগামী বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠে গেছে যুক্তরাষ্ট্র ও কোস্টারিকা।
মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয় পায় যুক্তরাষ্ট্র। আর জ্যামাইকার সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের চুড়ান্ত পর্ব নিশ্চিত করে কোস্টারিকা।
১৯৯০ সালের পর টানা সপ্তমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেলো যুক্তরাষ্ট্র। আর কোস্টারিকা খেলবে তাদের ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ। এর আগে ১৯৯০, ২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপে খেলেছিল তারা।
অবশ্য এ রাউন্ডে দলদুটোর ব্রাজিল যাত্রা নিশ্চিত হতো না, যদি না হন্ডুরাস ও পানামার মধ্যকার ম্যাচটি ড্র হতো। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বের আট রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে আবারো তালিকার শীর্ষে উঠে এসেছে ১৯৯৪ বিশ্বকাপের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কোস্টারিকা।
আর যথাক্রমে ১১, ৮ ও ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাওয়ার লড়াইয়ে আছে হন্ডুরাস, পানামা ও মেক্সিকো। তলানিতে থাকা জ্যামাইকার পয়েন্ট ৪।
পয়েন্ট তালিকার প্রথম তিনটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর চতুর্থ দলটি ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের সঙ্গে দুই লেগের প্লে-অফ ফেলবে বিশ্বকাপের টিকিট পেতে।
দল | খেলা | জয় | ড্র | পরাজয় | গোল পার্থক্য | পয়েন্ট | ||
|---|---|---|---|---|---|---|---|---|
