জমে উঠেছে ইউরোপের বাছাইপর্ব
ব্রাজিলে বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত পর্বের পথে আরো এক পা এগুলো জার্মানি ও সুইজারল্যান্ড।
জার্মানি ৩-০ গোলে ফারোস আইল্যান্ডসকে এবং সুইজারল্যান্ড ২-০ গোলে নরওয়েকে হারিয়ে নিজেদের গ্রুপের শীর্ষস্থান পাওয়াটা প্রায় নিশ্চিত করেছে। মঙ্গলবার রাতে এই দুই বিজয়ী দলই খেলেছে প্রতিপক্ষের মাঠে।
ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বের নয়টি গ্রুপ থেকে শীর্ষ স্থানে থাকা দেশগুলো সরাসরি বিশ্বকাপে যাবে। এছাড়া আট শীর্ষ রানার্স-আপের মধ্যে প্লে-অফের মাধ্যমে আরো চারটি দেশ বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবে।
ফারো আইল্যান্ডসে এই ম্যাচে জার্মানির পক্ষে গোল করেছেন ডিফেন্ডার মার্তেস্যাকার, মিডফিল্ডার মেসুত ওজিল ও স্ট্রাইকার টমাস মুলার।
গোল তিনটি হয়েছে যথাক্রমে ২২, ৭৪ ও ৮৪ মিনিটে। ওজিলের গোলটি পেনাল্টি থেকে। ৭৩ মিনিটে স্বাগতিক ডিফেন্ডার অ্যাটলি গ্রেগারসেন সরাসরি লাল কার্ড দেখেন।
‘সি’ গ্রুপের অন্য দুই ম্যাচে সুইডেন ১-০ গোলে কাজাখস্তানকে ও অস্ট্রিয়া একই ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছে।
আট ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে যথারীতি জার্মানি। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইডেন। যথাক্রমে ১৪ ও ১১ পয়েন্ট নিয়ে প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রেখেছে অস্ট্রিয়া ও আয়ারল্যান্ড। কাজাখস্তান ও ফারোর সে সম্ভাবনাও শেষ।
| Germany | 8 | 7 | 1 | 0 | 28 | 7 | +21 | 22 |
| Sweden | 8 | 5 | 2 | 1 | 14 | 8 | +6 | 17 |
| Austria | 8 | 4 | 2 | 2 | 16 | 8 | +8 | 14 |
| Republic of Ireland | 8 | 3 | 2 | 3 | 13 | 13 | 0 | 11 |
| Kazakhstan | 8 | 1 | 1 | 6 | 4 | 17 | −13 | 4 |
| Faroe Islands | 8 | 0 | 0 | 8 | 3 | 25 | −22 | 0 |
নরওয়ের অসলোয় উল্লেভ্যাল স্টেডিয়ামে সুইজারল্যান্ডের পক্ষে জোড়া গোল করেছেন ডিফেন্ডার ফ্যাবিয়ান সার। ১২ ও ৫১ মিনিটে গোল দুটি করেন তিনি।
'ই' গ্রুপের অপর দুই ম্যাচে স্লোভেনিয়া ২-০ গোলে সাইপ্রাসকে ও আইসল্যান্ড ২-১ গোলে আলবেনিয়াকে হারিয়েছে।
অষ্টম রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে সুইজারল্যান্ড। কাগজে কলমে সরাসরি বিশ্বকাপে সুযোগ পাওয়ার লড়াইয়ে আছে ১৩ ও ১২ পয়েন্ট নিয়ে পরের দুই দল আইসল্যান্ড ও স্লোভেনিয়া। এ দুটি দল ছাড়াও প্লে-অফের লড়াইয়ে আছে ১১ ও ১০ পয়েন্ট পাওয়া নরওয়ে ও আলবেনিয়া। সাইপ্রাসের সে সম্ভাবনা শেষ।
| Team | Pld | W | D | L | GF | GA | GD | Pts |
|---|---|---|---|---|---|---|---|---|
| Switzerland | 8 | 5 | 3 | 0 | 14 | 5 | +9 | 18 |
| Iceland | 8 | 4 | 1 | 3 | 14 | 14 | 0 | 13 |
| Slovenia | 8 | 4 | 0 | 4 | 11 | 10 | +1 | 12 |
| Norway | 8 | 3 | 2 | 3 | 9 | 9 | 0 | 11 |
| Albania | 8 | 3 | 1 | 4 | 8 | 9 | −1 | 10 |
| Cyprus | 8 | 1 | 1 | 6 | 4 | 13 | −9 | 4 |
ফ্রান্সের স্বস্তির জয়
‘আই’ গ্রুপে বেলারুশের বিপক্ষে ৪-২ গোলের বড় স্বস্তির জয় পেয়েছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
বেলারুশের সেন্ট্রাল স্টেডিয়ামে ৩২ মিনিটে করা ডিফেন্ডার ইগোর ফ্লিপেঙ্কোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলারুশ। ফলে গত ম্যাচে জর্জিয়ার সঙ্গে গোলশূন্য ড্র’য়ের পর এবার হারের শঙ্কা জেগে ওঠে ফরাসিদের মনে।
তবে দ্বিতীয়ার্ধের দারুণভাবে ফিরে আসে তারা। দ্বিতীয় মিনিটেই সফল পেনাল্টিতে দলকে সমতায় ফেরান উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মিডফিল্ডার ফ্র্যাঙ্ক রিবেরি। অবশ্য ৫৭ মিনিটে আবারো স্বাগতিকরা এগিয়ে যায়, গোল করেন মিডফিল্ডার টিমোফেই কালাসেভ।
সাত মিনিট বাদে ফরাসিদের আবারো ত্রানকর্তার ভূমিকায় রিবেরি। তারপর তিন মিনিটের ব্যবধানে দুই মিডফিল্ডার সামির নাসরি ও পল পোগবার লক্ষ্যভেদে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের উত্তরসূরীরা।
এই জয়ের ফলে সাত ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে আবারো গ্রুপের শীর্ষস্থানের লড়াইয়ে ফিরলো ফ্রান্স। তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। তবে ফ্রান্সের চেয়ে এক ম্যাচ কম খেলেছে বর্তমান বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নরা।
গ্রুপের অপর ম্যাচে জর্জিয়াকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে ফিনল্যান্ড।
| Team | Pld | W | D | L | GF | GA | GD | Pts |
|---|---|---|---|---|---|---|---|---|
| Spain | 6 | 4 | 2 | 0 | 10 | 2 | +8 | 14 |
| France | 7 | 4 | 2 | 1 | 12 | 6 | +6 | 14 |
| Finland | 7 | 2 | 3 | 2 | 5 | 6 | −1 | 9 |
| Georgia | 7 | 1 | 2 | 4 | 3 | 8 | −5 | 5 |
| Belarus | 7 | 1 | 1 | 5 | 6 | 14 | −8 | 4 |
গ্রুপ শীর্ষে রাশিয়া
এদিকে জমে উঠেছে ‘এফ’ গ্রুপের লড়াই। ঘরের মাঠে ইসরাইলকে ৩-১ ব্যবধানে হারিয়ে ১৮ পয়েন্ট নিয়ে আবারো শীর্ষে উঠে এসেছে রাশিয়া। সমান আট ম্যাচ থেকে ১৭ ও ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে পর্তুগাল ও ইসরাইল।
গ্রুপের অপর ম্যাচে লুক্সেমবুর্গ ৩-২ গোলে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়েছে।
উত্তর আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ ও আজারবাইজানের প্লে-অফ সম্ভাবনাও শেষ।
| Team | Pld | W | D | L | GF | GA | GD | Pts |
|---|---|---|---|---|---|---|---|---|
| Russia | 8 | 6 | 0 | 2 | 15 | 4 | +11 | 18 |
| Portugal | 8 | 5 | 2 | 1 | 16 | 8 | +8 | 17 |
| Israel | 8 | 3 | 3 | 2 | 17 | 12 | +5 | 12 |
| Northern Ireland | 8 | 1 | 3 | 4 | 8 | 14 | −6 | 6 |
| Luxembourg | 8 | 1 | 3 | 4 | 7 | 19 | −12 | 6 |
| Azerbaijan | 8 | 0 | 5 | 3 | 4 | 10 | −6 | 5 |
ইংল্যান্ডের ড্র
দারুণ জমে উঠেছে বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপীয় অঞ্চলের ‘এইচ’ গ্রুপের লড়াই। মঙ্গলবার ইংল্যান্ড ও ইউক্রেনের মধ্যকার ম্যাচটি গোলশুন্য ড্র হওয়ায় শীর্ষস্থানে কোনো পরিবর্তন না হলেও মন্টেনেগ্রোকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউক্রেন।
ঐ তিনটি দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র এক। আট ম্যাচ শেষে শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১৬। আর সমান ম্যাচ থেকে ইউক্রেন ও মন্টেনেগ্রোর পয়েন্ট সমান ১৫। তবে গোল ব্যবধানে এগিয়ে ইউক্রেন।
অপর ম্যাচে সান ম্যারিনোকে ৫-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছে পোল্যান্ডও, তাদের পয়েন্ট ১৩। আগেভাগেই বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাওয়া মলদোভা ও সান ম্যারিনোর পয়েন্ট যথাক্রমে ৫ ও ০।
| Team | Pld | W | D | L | GF | GA | GD | Pts |
|---|---|---|---|---|---|---|---|---|
| England | 8 | 4 | 4 | 0 | 25 | 3 | +22 | 16 |
| Ukraine | 8 | 4 | 3 | 1 | 19 | 4 | +15 | 15 |
| Montenegro | 8 | 4 | 3 | 1 | 15 | 8 | +7 | 15 |
| Poland | 8 | 3 | 4 | 1 | 18 | 9 | +9 | 13 |
| Moldova | 8 | 1 | 2 | 5 | 4 | 15 | −11 | 5 |
| San Marino | 8 | 0 | 0 | 8 | 1 | 43 | −42 | 0 |
স্বপ্নপূরণের পথে বসনিয়া
‘জি’ গ্রুপের লড়াইটা কেবল বসনিয়া ও গ্রিসের মধ্যে সীমাবদ্ধ।
মঙ্গলবারও নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে তারা। আট ম্যাচ থেকে তাদের অর্জন সমান ১৯ পয়েন্ট। এই দুই দলের মধ্যে একটি পাবে সরাসরি বিশ্বকাপের টিকিট। আর রানার্সআপ দলকে খেলতে হবে প্লে-অফ ম্যাচ।
বসনিয়া ২-১ গোলে স্লোভাকিয়াকে ও গ্রিস ১-০ গোলে লাটভিয়াকে হারিয়েছে। দুই পরাজিত দলের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে।
গ্রুপের অপর ম্যাচে লিথুয়ানিয়া ২-০ গোলে হারিয়েছে লিচটেন্সটেইনকে। তবে এই দুটি দল আগে থেকেই ছিটকে পড়েছে বিশ্বকাপে ওঠার দৌড় থেকে।
| Team | Pld | W | D | L | GF | GA | GD | Pts |
|---|---|---|---|---|---|---|---|---|
| Bosnia and Herzegovina | 8 | 6 | 1 | 1 | 25 | 5 | +20 | 19 |
| Greece | 8 | 6 | 1 | 1 | 9 | 4 | +5 | 19 |
| Slovakia | 8 | 3 | 3 | 2 | 9 | 7 | +2 | 12 |
| Lithuania | 8 | 2 | 2 | 4 | 7 | 10 | −3 | 8 |
| Latvia | 8 | 2 | 1 | 5 | 8 | 16 | −8 | 7 |
| Liechtenstein | 8 | 0 | 2 | 6 | 3 | 19 | −16 | 2 |
অবশেষে খেলার সুযোগ পেলেন বেল
‘এ’ গ্রুপের শীর্ষস্থানে থেকে সরাসরি বিশ্বকাপে যেতে লড়ছে দুটি দেশ। সমান আট ম্যাচ থেকে ২২ ও ১৭ পয়েন্ট অর্জন করা ঐ দুটি দল হলো বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। তবে মঙ্গলবার তাদের কারোরই খেলা ছিল না।
শুধু নিয়ম রক্ষার ম্যাচে স্কটল্যান্ড ২-১ গোলে মেসিডোনিয়াকে আর সার্বিয়া ৩-০ গোলে ওয়েলসকে হারিয়েছিল।
এদিনও প্রথম একাদশে ছিলেন না বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল। ৫৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামলেও সাফল্যের দেখা পাননি সম্প্রতি দশ কোটি ইউরো ট্রান্সফার ফিতে টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখানো এই ওয়েলস তারকা।
| Team | Pld | W | D | L | GF | GA | GD | Pts |
|---|---|---|---|---|---|---|---|---|
| Belgium | 8 | 7 | 1 | 0 | 15 | 2 | +13 | 22 |
| Croatia | 8 | 5 | 2 | 1 | 11 | 5 | +6 | 17 |
| Serbia | 9 | 3 | 2 | 4 | 13 | 10 | +3 | 11 |
| Scotland | 9 | 2 | 2 | 5 | 6 | 12 | −6 | 8 |
| Macedonia | 8 | 2 | 1 | 5 | 6 | 10 | −4 | 7 |
| Wales | 8 | 2 | 0 | 6 | 7 | 19 | −12 | 6 |
