ইউএস ওপেন জিতলেন নাদাল
ইতিহাস গড়া দ্বৈরথে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতলেন স্পেনের রাফায়েল নাদাল।
ক্যারিয়ারের দ্বিতীয় ইউএস ওপেন জিততে সার্বিয়ার তারকা জোকোভিচকে ৬-২, ৩-৬, ৬-৪ ও ৬-১ গেমে একরকম উড়িয়েই দিয়েছেন ২৭ বছর বয়সী নাদাল। এটি তার ১৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা।
সোমবার রাতে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে) নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোর আর্থার অ্যাশ স্টেডিয়ামে ২৩ হাজার দর্শককে মুগ্ধ করা ৩ ঘণ্টা ২১ মিনিট স্থায়ী এই ম্যাচের একটি র্যালি হয় টুর্নামেন্টের সবচেয়ে দীর্ঘ ৫৪ শটের। এ লড়াইয়ে জোকোভিচ জিতলেও শেষে যুদ্ধটা জিতেছেন নাদালই।
শীর্ষ বাছাই নোভাক জোকোভিচকে হারিয়ে ইউএস ওপেন জিতলেন রাফায়েল নাদাল। ছবি: রয়টার্স
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জিতলেন রাফায়েল নাদাল। ছবি: রয়টার্স
