লিভারপুল, আর্সেনালের জয়
সময়টা বড্ড খারাপ যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। গত সপ্তাহে ঘরের মাঠে চেলসির সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এবার লিভারপুলের মাঠে ১-০ গোলে হেরে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
রোববার আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনাল একই ব্যবধানে টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে। ২৩ মিনিটে স্বাগতিকদের জয়সূচক গোলদাতা ফরাসী স্ট্রাইকার অলিভিয়ে জিরুদ।
অ্যানফিল্ডে লিভারপুলের জয়ের নায়ক স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ।
চতুর্থ মিনিটে অধিনায়ক স্টিভেন জেরার্ডের কর্নার থেকে ডেনমার্কের ডিফেন্ডার ড্যানিয়েল অ্যাগারের হেড এসে পড়ে স্টারিজের কাছে। হেড করেই বল জালে পাঠিয়ে দেন তিনি।
অধিনায়ক স্টিভেন জেরার্ডের কর্নার থেকে গোল পায় লিভারপুল। ছবি: রয়টার্স
