২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশরথ স্টেডিয়ামে উপচে পড়া ভীড়

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-নেপাল উদ্বোধনী ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। কিন্তু বেলা সাড়ে তিনটাতেই দশরথ স্টেডিয়ামের গ্যালারি কানায়-কানায় পূর্ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহমুদুল হাসান, কাঠমান্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 06:49 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

বেলা দুটো থেকে স্টেডিয়াম চত্বরের বাইরে জড়ো হতে থাকেন ফুটবল-ভক্তরা। তাদের অনেকের হাতে ব্যানার-ফেস্টুন, জাতীয় দলের নামে জয়ধ্বনি।

স্টেডিয়ামের বাইরে নেপালের জার্সি বিক্রি হচ্ছে। দর্শকদের মুখে-মুখে ফিরছে ফুটবলারদের নাম। কে বা কারা গোল করবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা। কেউ অনিল গুরুংয়ের পক্ষে বাজি ধরছেন, কেউ বা ভরত খাওয়াজের পক্ষে।

সাতদোবাতো ইয়ুথ ক্লাবের সংগঠক অশোক বিস্তা জানালেন, “ফুটবলের সঙ্গে আমি ১৩ বছর ধরে আছি। ১০ বছর আগেও আমাদের ফুটবলের এই অবস্থা ছিল না। এখন দর্শকদের সামলাতে নিরাপত্তা বাহিনী লাগে।”