তৃতীয় রাউন্ডে নাদাল-ফেদেরার-সেরেনা
ইউএস ওপেনে রাফায়েল নাদাল, রজার ফেদেরার, সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কা জিতলেও হেরে গেছেন মেয়েদের চতুর্থ বাছাই সারা এররানি।
বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পুরুষদের দ্বিতীয় বাছাই নাদাল ৬-২, ৬-১, ৬-০ গেমে ব্রাজিলের রোজারিও দাতরা দা সিলভাকে এবং রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার ৬-৩, ৬-২, ৬-১ গেমে আর্জেন্টিনার কার্লোস বার্লোককে হারিয়েছেন।
চতুর্থ বাছাই স্পেনের ডেভিড ফেরারও তৃতীয় রাউন্ডে উঠেছেন।
মেয়েদের এককের দ্বিতীয় রাউন্ডে ১৬টি গ্র্যান্ড স্লাম জয়ী ও টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা ৬-৩, ৬-০ গেমে রাশিয়ার গালিনা ভসকোবোয়েভাকে এবং দ্বিতীয় বাছাই বেলারুশের আজারেঙ্কা ৬-৩, ৬-১ গেমে কানাডার আলেকসান্দ্রা ওয়েজনিয়াককে হারিয়েছেন।
তৃতীয় রাউন্ডে উঠেছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার ও সাবিনা লিসিচকি এবং সার্বিয়ার আনা ইভানোভিচও।
কিন্তু স্বদেশ ইতালির ফ্লাভিয়া পেন্নেত্তার কাছে ৬-৩, ৬-১ গেমে হেরে এবারের মতো ইউএস ওপেনকে বিদায় জানিয়েছেন এররানি।
