২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম হওয়ার আশা শেষ

মালয়শিয়ায় এশিয়া কাপ হকিতে হেরেই চলেছে বাংলাদেশ। পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী লড়াইয়ের সেমিফাইনালে জাপানের কাছে ৩-০ গোলে হেরে গেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া, ওমান ও ভারতের কাছে যথাক্রমে ৯-০, ৪-২ ও ৯-১ গোলে হার মেনেছিল বাংলাদেশ।

শুক্রবার ইপোহর আজলান শাহ স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও নবম মিনিটে তোশিরো তাচিবানার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাপানের অধিনায়ক কোজি কাইয়ুকাওয়া।

শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে পেনাল্টি কর্নার থেকে তাচিবানার দ্বিতীয় গোল আরেকটি বড় হারের লজ্জায় ফেলে বাংলাদেশকে।

শনিবার সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।

টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার সেমিফাইনালে ভারত ২-০ গোলে মালয়শিয়াকে ও কোরিয়া ২-১ গোলে পাকিস্তানকে হারিয়েছে।

ফাইনাল ও ‍তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে রোববার।