২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেন থেকে ভেনাসের বিদায়

ইউএস ওপেনের প্রথম রাউন্ড পার করেছেন উইম্বল্ডন চ্যাম্পিয়ন ব্রিটেনের অ্যান্ডি মারে। দ্বিতীয় রাউন্ডে দুই বারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস হেরে গেছেন চীনের জাং জিয়ার কাছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 12:55 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

বুধবার রাতে প্রথম রাউন্ডের ম্যাচে ফ্রান্সের মিকেল ইয়োদাকে মারে হারিয়েছেন ৬-২, ৬-৪, ৬-৩ গেমে। বৃষ্টির কারণে টুর্নামেন্টের তৃতীয় দিন গিয়ে শেষ হয় ছেলেদের প্রথম রাউন্ডের খেলা।

দীর্ঘ লড়াইয়ের পর ৩৩ বছর বয়সী ভেনাসকে ৬-৩, ২-৬, ৭-৬ গেমে হারান চীনের জাং জিয়া।

জয়ের পর জাং বলেন, "তাকে (ভেনাস) হারাতে পারাটা অবিশ্বাস্য। এটা আমাকে পরবর্তী ম্যাচের জন্য আত্মবিশ্বাস যোগাবে।"

দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সাবেক দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রো ও অস্ট্রেলিয়ার লেইটন হিউয়েট।

মেয়েদের বিভাগে দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন তৃতীয় বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা ও পঞ্চম বাছাই চীনের লি না।

বৃষ্টির কারণে ২৮টি ম্যাচ পিছিয়ে বৃহস্পতিবার আনা হয়েছে।