২০২২ বিশ্বকাপে খেলতে আশাবাদী খাজা রহমত
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ২০২২ বিশ্বকাপে বাংলাদেশের খেলার স্বপ্ন দেখেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর কণ্ঠেও একই রকম আশাবাদ।
তিনিও ২০২২ বিশ্বকাপ হকিতে বাংলাদেশের খেলার ব্যাপারে আশাবাদী।
শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অডিটরিয়ামে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা কোনো অবাস্তব স্বপ্ন দেখছি না। আমরা যে পরিকল্পনা নিচ্ছি তা কার্যকর হলে অবশ্যই ২০২২ বিশ্বকাপে খেলা সম্ভব। এই লক্ষ্য অর্জনের ব্যাপারে আমি আশাবাদী।”
“আমাদের দেশে প্রতিভার অভাব নেই। তাদের সঠিক পরিচর্যা করতে চাই আমরা। তাহলেই অভীষ্ঠ লক্ষে পৌঁছানো সম্ভব।”
