২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ পাতানোর দায়ে রেফারি নিষিদ্ধ

ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার দায়ে আর্মেনিয়ার রেফারি আন্দ্রানিক আর্সেনিয়ানকে আজীবন নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 07:24 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

একই শাস্তি পেয়েছেন আর্সেনিয়ানের সহকারী হোভহানেস আভাগিয়ানও।

গত ১১ জুলাই ইউরোপা লিগে ফিনল্যান্ডের ইন্টার তুর্কু ও ফারো আইল্যান্ডসের ভিকিনগুরের ম্যাচটির ফল প্রভাবিত করার চেষ্টা করেছিলেন তারা। ঐ খেলায় ১-০ গোলে জিতেছিল ভিকিনগুর।

দুজনই তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছেন।

এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, “গত মাসে ইউরোপা লিগের ইন্টার তুর্কু-ভিকিনগুর ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা করায় ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকা রেফারি আন্দ্রানিক আর্সেনিয়ান ও তার সহকারী হোভহানেস আভাগিয়ানকে উয়েফা আজীবন নিষিদ্ধ করেছে।”