ইপিএল শুরু শনিবার
শনিবার থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএল। উদ্বোধনী দিনে বর্তমান ও রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ সোয়ানসি সিটি। খেলা হবে সোয়ানসির মাঠে।
স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর ডেভিড ময়েসের অধীনে এটাই হবে ইপিএলে ম্যান ইউর প্রথম ম্যাচ।
এর আগেই লিগের উদ্বোধনী ম্যাচে লিভারপুল স্বাগত জানাবে স্টোক সিটিকে।
প্রথম দিন মাঠে নামবে আর্সেনালও। ঘরের মাঠে তারা খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে।
শনিবার আরো চারটি ম্যাচে মুখোমুখি হবে নরউইচ সিটি-এভারটন, সান্ডারল্যান্ড-ফুলহ্যাম, ওয়েস্ট ব্রমউইচ -সাউথ্যাম্পটন এবং ওয়েস্ট হ্যাম-কার্ডিফ সিটি।
