নানজিংয়ের পথে তরুণ ক্রীড়াবিদরা
চীনের নানজিংয়ে ১৬ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত অনুষ্ঠেয় এশীয় যুব গেমসে অংশ নিতে বুধবার ঢাকা ছেড়ে যাচ্ছে বাংলাদেশের প্রথম বহর। ছয়টি খেলার মোট ২১ জন ক্রীড়াবিদ ও কর্মকর্তা রয়েছেন এই বহরে।
১৫ অগাস্ট দ্বিতীয় বহরে ৫ সদস্যের শূটিং দল এবং ১৮ অগাস্ট তৃতীয় বহরে যাবে তায়কোয়ান্দো দলের তিন সদস্য।
এই প্রতিযোগিতায় শূটিং, গলফ ও ভারোত্তোলনে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
এশীয় যুব গেমসে ৮টি খেলায় ১৯ জন ক্রীড়াবিদ অংশ নেবেন। তাদের সঙ্গে থাকবেন ৯ জন কর্মকর্তা।
দলনেতা হিসেবে যাচ্ছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন গলফার আফনান চৌধুরী।
