২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁটা থেকে রাশিয়ার আরেকটি সোনা

মস্কোতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় সোনা জিতেছেন স্বাগতিকদের এলেনা লাশমানোভা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 03:16 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

মঙ্গলবার প্রতিযোগিতার চতুর্থ দিন ১ ঘণ্টা ২৭ মিনিট ৮ সেকেন্ডে ফিনিশিংলাইন পৌছান তিনি।

গত লন্ডন অলিম্পিকেও এ ইভেন্টে সোনা জিতেছিলেন লাশমানোভা।

লাশমানোভার মাত্র ৩ সেকেন্ড বেশি নিয়ে রূপা জেতেন স্বদেশী আনিসিয়া কিরদিয়াপকিনা। তৃতীয় হন চীনের লিউ হং।

এর আগে রোববার ছেলেদের ২০ কিলোমিটার হাঁটায় রাশিয়াকে এ আসরের প্রথম সোনা এনে দিয়েছিলেন আলেকজান্ডার ইভানভ।