২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

ফিফা র‌্যাঙ্কিংয়ে ছয়ধাপ পিছিয়ে ১৫৮তম স্থানে নেমেছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 06:28 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল সংস্থার প্রকাশিত সর্বশেষ এই র‌্যাঙ্কিংয়ের সেরা দশে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। যথাক্রমে সেরা তিনে আছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন, জার্মানি ও কলম্বিয়া।

সাফ অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবনমন হলেও এক ধাপ করে এগিয়েছে আফগানিস্তান ও ভারত। দলগুলোর মধ্যে বাংলাদেশের উপরে আছে আফগানিস্তান (১৩৯), ভারত (১৪৫) ও মালদ্বীপ (১৫৩)।

অপর চার দলের মধ্যে পাকিস্তান ১৬৭তম, শ্রীলঙ্কা ও নেপাল ১৭০তম এবং ভুটান সবার নীচে ২০৭তম অবস্থানে আছে।