রজার্স কাপে বাছাইদের জয়
কানাডার রজার্স কাপের দ্বিতীয় রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস, মারিওন বারতোলি, অ্যান্ডি মারে ও রাফায়েল নাদালসহ বাছাই প্রায় সব খেলোয়াড়।
মেয়েদের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন সাবেক ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ফ্রানচেস্কা স্কিয়াভোনেকে।
বাছাই খেলোয়াড়দের মধ্যে জয় পেয়েছেন উইম্বল্ডন চ্যম্পিয়ন মারিও বারতোলি, চতুর্থ বাছাই চীনের লি না, পঞ্চম বাছাই ইতালির সারা এররানি ও ষষ্ঠ বাছাই চেক রিপাবলিকের পেত্রা কিভিতোভা।
ছেলেদের মধ্যে ব্রিটেনের অ্যান্ডি মারে ৬-৪, ৭-৬ গেমে হারিয়েছেন মার্সেল গ্রানোলেরসকে। স্বাগতিকদের জেসি লিভাইনকে ৬-২ ও ৬-০ গেমে হারিয়েছেন স্পেনের রাফায়েল নাদাল।
দ্বিতীয় রাউন্ডে আরও জয় পেয়েছেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোর্তো।
