২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম রাউন্ডেই ভেনাসের বিদায়

টেনিসে ফেরাটা সুখকর হলো না ভেনাস উইলিয়ামসের জন্য। মঙ্গলবার টরেন্টোর রজার্স কাপের প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন সাতবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 11:49 AM

Updated : 23 Aug 2022, 06:41 PM

গত মে মাসে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার পর এই প্রথম কোর্টে নেমেছিলেন ভেনাস উইলিয়ামস। প্রথম গেম অনায়াসে জিতলেও পরের দুটিতে আর পেরে উঠেননি। পাঁচ বারের উইম্বলডন চ্যম্পিয়ন ০-৬, ৬-৪ ও ৬-২ গেমে হেরে যান ক্রিস্টেন ফ্লিপকেনসের কাছে।

বাছাই খেলোয়াড়দের মধ্যে মারিয়া কিরিরেনকো (১১), ইয়েলেনা ইয়ানকোভিচ (১৫) ও আনা ইভানোভিচ (১৬) দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

আর দ্বিতীয় রাউন্ডে অস্টম বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে হারিয়ে চমক দেখিয়েছেন স্লোভাকিয়ার ডমিনিকা সিবুলকোভা।

এ রাউন্ডে জয় পেয়েছেন পোলিশ তারকা দ্বিতীয় বাছাই আগ্নিয়েস্কা রাদভান্সকাও।