বেসবলের সবচেয়ে দামি তারকা নিষিদ্ধ
বেসবলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় অ্যালেক্স রডরিগেজকে ডোপ কেলেংকারির জন্য নিষিদ্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবল (এমএলবি) কর্তৃপক্ষ নিউ ইয়র্ক ইয়াংকিজের এই খেলোয়াড়কে ২০১৪ সালের মৌসুমের শেষ পর্যন্ত নিষিদ্ধ করে।
বেসবলের আমেরিকার লিগে তিনবার সবচেয়ে দামি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রডরিগেজ। ফোর্বসের তথ্য অনুযায়ী এ বছর ৩ কোটি ডলারের বেশি আয় করেছেন রডরিগেজ।
রদরিগেজে বিরুদ্ধে এমএলবি কর্তৃপক্ষের অভিযোগ, তিনি কয়েক বছর ধরে টেস্টোস্টেরোন ও অন্যান্য গ্রোথ হরমোনসহ নিষিদ্ধ অনেক উপাদান পারফরমেন্স বাড়ানোর জন্য ব্যবহার করেছেন।
তার বিরুদ্ধে তদন্তে বাধা দেয়ার অভিযোগও আনা হয়েছে।
এছাড়া ৩৮ বছর বয়স্ক রডরিগেজসহ আরো কয়েকজন খেলোয়াড়ের ফ্লোরিডার একটি ক্লিনিকের সঙ্গে সম্পর্ক আছে যাদের বিরুদ্ধে পারফরমেন্স বাড়ানোর নিষিদ্ধ ড্রাগ সরবরাহের অভিযোগ আছে।
'এ-রড' নামে পরিচিত রডরিগেজ এই শাস্তির বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
"আমি একজন মানুষ। আমার দু'বার কোমড়ে অস্ত্রোপচার হয়েছে, দু'বার হাটুতে অস্ত্রোপচার হয়েছে। আমি আমার জীবনের জন্য লড়ছি। নিজের পক্ষে আমার নিজেরই দাঁড়াতে হবে, তা না হলে আর কেউই দাঁড়াবে না।"
ডোপ কেলেংকারির জন্য রদরিগেজ ছাড়াও আরো ১২ জন খেলোয়াড় বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছেন।
