২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভারটনকে হারিয়ে ফাইনালে রিয়াল

ইংলিশ ক্লাব এভারটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রীতি টুর্নামেন্ট গিনেস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 03:15 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

দলকে ফাইনালে উঠাতে গোল করেছেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর মেসুত ওজিল।

শনিবার রাতে চজার স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে জার্মান মিডফিল্ডার ওজিলের পাসে গোল করে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। ৩২ মিনিটে ওজিলের গোলটিও বানিয়ে দেন এই উইঙ্গার।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে এভারটন। ৬১ মিনিটে একটি গোল শোধ করেন নিকিকা জেলাভিচ।

চেলসি আর এসি মিলান ম্যাচে জয়ী দলের বিপক্ষে আগামী বুধবার ফাইনাল খেলবে কার্লো আনচেলত্তির দল।

মৌসুম শুরুর আগে এ পর্যন্ত ৫টি প্রীতি ম্যাচের সবকটিতেই জিতলো রিয়াল।

টুর্নামেন্টের আগেরকটি ম্যাচে স্বাগতিক লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। এভারটনের কাছে হেরে এর আগেই গিনেস আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিয়েছিল সেরি আ চ্যাম্পিয়নরা।