২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনক্রোনাইজড সুইমিংয়ে রুশ আধিপত্য

বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের সিনক্রোনাইজড সুইমিংয়ের সবক'টি সোনা জিতে নিল রাশিয়া। শনিবার দলীয় ফ্রি কম্বিনেশন ইভেন্টেও সেরা হয়েছে দেশটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 01:43 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

অপূর্ব ক্রীড়াশৈলী দেখিয়ে স্পেন ও ইউক্রেনকে পেছনে ফেলে রুশ মেয়েরা।

এই আসরে রাশিয়ার হয়ে চারটি সোনা জেতা সভেতালানা রোমাশিনা বলেন, "আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি। আমরা যা যা চেয়েছিলাম তার সবই আমরা করতে পেরেছি।"

সাংহাইয়ে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সাতটি সোনা জিতেছিল রুশ মেয়েরা।

প্রতিযোগিতার ২৫ কিলোমিটার সাঁতারে সোনা জিতেছেন জামানির টমাস লুর্জ। পানির এই ম্যারাথন শেষ করতে তিনি সময় নেন ৪ ঘণ্টা ৪৭ মিনিট ২৭ সেকেন্ড। এ ইভেন্টে মেয়েদের বিভাগে সোনা জিতেছেন ইতালির মার্তিনা গ্রিমালদি।

মেয়েদের ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে সোনা জিতেছেন চীনের হি জি। এ নিয়ে ডাইভিংয়ে মোট ৮টি সোনা জিতল দেশটি।

স্পেনের বার্সেলোনায় চলছে জলক্রীড়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপ’। প্রতিযোগিতার ১৫তম আসরে ১৮১টি দেশের সর্বমোট ২ হাজার ২৯৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

পুরনো খবর:

জলনৃত্য