২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার বিশাল জয়

বার্সেলোনার কোচ হিসেবে জেরার্দো মার্তিনোর অভিষেক হলো বিশাল জয় দিয়ে। শনিবার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে নরওয়ের ভালেরেঙ্গা ক্লাবকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 01:30 AM

Updated : 23 Aug 2022, 11:15 AM

অসলোতে ভালেরেঙ্গার মাঠে অ্যালেক্সিস সানচেজ, ক্রিস্টিয়ান তেল্লো, লিওনেল মেসি ও জোনাথন দস সান্তোসের লক্ষ্যভেদ বিরতির আগেই ৪-০ গোলে এগিয়ে দেয় বার্সাকে।

দ্বিতীয়ার্ধে জাঁ মেরি ডোঙ্গু দুটি এবং হোয়ান রোমান শেষ গোলটি করেন।

শুক্রবার দুই বছর মেয়াদের চুক্তিতে বার্সার কোচের দায়িত্ব নিয়েছেন আর্জেন্টাইন মার্তিনো।