২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে ঢাকায় আসবে বিশ্বকাপের ‘রেপ্লিকা’

আগামী ডিসেম্বরে ঢাকায় আসবে ২০১৪ বিশ্বকাপ ফুটবলের ট্রফির ‘রেপ্লিকা’ বা হুবহু নকল। ১৭ ডিসেম্বর আসার পর ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রেপ্লিকাটি প্রদর্শন করা হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 10:18 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

এই প্রদর্শনীর সময় ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পাবেন ফুটবল-ভক্তরা।

বিশ্বকাপ প্রচারণার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলা। কোকাকোলা আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) আনুষ্ঠানিক অংশীদার।

বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে কোকাকোলার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক অভিজিৎ দত্তর বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

২০০২ সালে জাপান-কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের আগেও বাংলাদেশে বিশ্বকাপের ‘রেপ্লিকা’ এসেছিল। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “প্রদর্শনীর সময় কোকাকোলা প্রায় ১৫ হাজার ছবি তোলার ব্যবস্থা করবে। সে সব ছবিতে থাকা ব্যক্তিদের সঙ্গে-সঙ্গে দিয়েও দেয়া হবে।” “কোকাকোলা কোনো বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককেও ঢাকায় নিয়ে আসার চেষ্টা করছে। এক্ষেত্রে তাদের পছন্দ ১৯৯০ বিশ্বকাপ জয়ী জার্মানির অধিনায়ক লোথার ম্যাথাউস।” বাংলাদেশের পর ট্রফিটার নেপাল, ভুটান ও ভারতে যাওয়ার কথা।