২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাশিনার তৃতীয় সোনা

বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে চমক দেখিয়ে চলেছেন রুশ তরুণী সভেতালানা রোমাশিনা। বুধবার সিনক্রোনাইজড সুইমিংয়ে তৃতীয় সোনাটি জিতেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 02:33 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

সিনক্রোনাইজড সুইমিংয়ের একক ফ্রি রুটিন ইভেন্টে সুইমিংপুলের পানিতে পানিতে অন্যন্য ক্রীড়াশৈলী দেখিয়েছেন রোমাশিনা।

এর আগে টেকনিকাল একক ইভেন্টে রাশিয়াকে প্রথম সোনা এনে দেয়ার পর, টেকনিকাল দ্বৈতেও সঙ্গীকে নিয়ে সোনা জিতেছিলেন রোমাশিনা।

একক ফ্রি ইভেন্টে ৯৭.৩৪০ পয়েন্ট নিয়ে রোমাশিনা পেছনে ফেলেন চীনের হুয়াং জুচেনকে। স্বাগতিক স্পেনের ওনা কারবোনেল পেয়েছেন ব্রোঞ্জ।

মস্কোর মেয়ে রোমাশিনা তথ্য প্রযুক্তি নিয়ে পড়ছেন। এ প্রতিযোগিতায় আরকটি সোনা জেতার (দ্বৈত ফ্রি রুটিন) লক্ষ্য তার।

"আমি নতুন এই সোনার মেডেল পেয়ে খুবই আনন্দিত। আমি কিছুটা ক্লান্তি অনুভব করছি কিন্তু দ্বৈতের ফাইনালেও আমাকে লড়তে হবে।"

শনিবার থেকে শুরু হয়েছে জলক্রীড়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপ’। এটি প্রতিযোগিতার ১৫তম আসর।

১৫ দিনের প্রতিযোগিতায় মোট ১৮১ টি দেশের সর্বমোট ২ হাজার ২৯৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।