প্রীতি ম্যাচে লিভারপুলের জয়
মৌসুম শুরুর আগের প্রীতি ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে লিভারপুল। অস্ট্রেলিয়ার দল মেলবোর্ন ভিক্টরিকে ২-০ গোলে হারিয়েছে তারা।
বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাত্র ৩১ মিনিটে ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার অধিনায়ক স্টিভেন জেরার্ডের গোলে এগিয়ে যায় লিভারপুল। আর ম্যাচ শেষের ঠিক আগে বদলি স্ট্রাইকার ইয়াগো অ্যাসপাসের লক্ষ্যভেদে সহজ জয় নিশ্চিত হয় অতিথিদের।
সপ্তাহের শুরুতে ইন্দোনেশিয়াকেও একই ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ডের জনপ্রিয় এই দলটি।
এদিকে, অন্য এক প্রীতি ম্যাচে সান্দারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার।
