ক্যাম্প থেকে আরো ৩ ফুটবলার বাদ
সাফ চ্যাম্পিয়নশিপের জাতীয় ফুটবল দলের ক্যাম্প থেকে আরও তিন ফুটবলার বাদ পড়েছেন। দলে আছেন এখন ২৪ জন।
সোমবার ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ক্যাম্প থেকে বাদ দিয়েছেন গোলরক্ষক জিয়াউর রহমান, মিডফিল্ডার প্রণতোষ কুমার ও মেজবাবুল হক মানিককে।
মানিকের পজেশনে বিকল্প আরও ভালো খেলোয়াড় থাকায় তাকে বাদ দেয়া হয়েছে। আর প্রণতোষ গত শনিবার হাটুতে ব্যাথা পাওয়ায় ডাক্তার তাকে ২ সপ্তাহ বিশ্রাম দিয়েছে। সাফে আগে সেরে উঠলে তাকে আবার বিবেচনা করা হতে পারে।
এর আগে দুই দফায় ৭ জনকে বাদ দিয়েছিলেন কোচ। তাই সবমিলিয়ে দশজন বাদ পড়েছেন।
এদিকে থাইল্যান্ড সফরের আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। দলের ব্যবস্থাপক ইকবার হোসেন জানিয়েছেন, “প্রস্তুতি ম্যাচ খেলার দল খোঁজা হচ্ছে। দল পেলেই দিনতারিখ ঠিক করা হবে।”
একজন বিদোশ গোলরক্ষক কোচ নিয়োগের জন্য সবুজ সংকেত দিয়েছে বাফুফে। ক্রুইফকে দায়িত্ব দেয়া হয়েছে যত দ্রুত সম্ভব কোচ নিয়ে আসার জন্য।
