২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডিশ ওপেনে সেরেনা চ্যাম্পিয়ন

সুইডিশ ওপেনের শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। রোববার ফাইনালে স্বাগতিক সুইডেনের ইয়োহান্না লারসনকে ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 11:27 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

এটা সেরেনার ৫৪তম ডব্লিউটিএ শিরোপা। মেয়েদের র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় এই প্রতিযোগিতায় একটিও সেট হারেননি।

উইম্বলডনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেয়ার পর সুইডেনে সাফল্য পেয়ে দারুণ খুশি সেরেনা। খেলা শেষে ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক বলেন, “উইম্বলডনে ব্যর্থতার পর এখানে এসে শিরোপা জয় করতে পারা দারুণ ব্যাপার। আশা করি এই সাফল্যে পাওয়া আত্মবিশ্বাস বছরের বাকি সময়ে আমাকে সাহায্য করবে।”