২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৬ পর্যন্ত এসি মিলানে রবিনিয়ো

রবিনিয়ো্র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে এসি মিলান। নতুন চুক্তি অনুযায়ী ইতালিয়ান ক্লাবটিতে ২০১৬ সাল পর্যন্ত থাকতে পারবেন ব্রাজিলের এই স্ট্রাইকার।

রয়টার্স

।

রয়টার্স

Published : 19 Jul 2013, 10:15 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

মিলানে ২৯ বছর বয়সী রবিনিয়োর চুক্তির মেয়াদ ছিল ২০১৪ সাল পর্যন্ত। তবে গত জানুয়ারিতে সাবেক ক্লাব ব্রাজিলের সান্তোসে তার ফিরে যাওয়ার কথা শোনা গিয়েছিল।

২০১০ সালে ম্যানচেস্টার সিটি থেকে স্বদেশের ক্লাবটিতে ধারে ছয় মাসের জন্য খেলেছিলেন রবিনিয়ো। তার পেশাদার ফুটবল-জীবনও শুরু হয়েছিল সান্তোসেই।

যদিও এপ্রিলে রবিনিয়ো জানান, ইতালিতে তিনি সুখেই আছেন এবং দল চাইলে চুক্তির মেয়াদ বাড়াতেও রাজি। সেই মেয়াদ বেড়ে আরো তিন বছর মিলানে থাকতে কোনো সমস্যা নেই তার।