২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গে’র সঙ্গে অ্যাডিডাসের চুক্তি স্থগিত

মার্কিন স্প্রিন্টার টাইসন গে’র শরীরে নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব ধরা পড়ায় তার সঙ্গে চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Jul 2013, 05:54 PM

Updated : 25 Apr 2022, 06:59 PM

সোমবার জার্মানি ভিত্তিক অ্যাডিডাসের এক মুখপাত্র বলেন, “(গের বিরুদ্ধে) এই অভিযোগ ওঠায় আমরা মর্মাহত। তাকে নিরপরাধ হিসেবে ধরে নিলেও অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত টাইসনের সঙ্গে আমাদের চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হলো।”

চুক্তির শর্ত উল্লেখ করে তিনি আরো বলেন, “কোনো অ্যাথলেটের বিরুদ্ধে ড্রাগ বা অন্য কোনো নিষিদ্ধ বস্তু গ্রহণের অভিযোগ প্রমাণিত হলে তার সঙ্গে চুক্তি বাতিলের অধিকার অ্যাডিডাসের আছে।

ইউএস অ্যান্টি-ডোপিং এজেন্সি জানিয়েছে, গত মে মাসে বিশ্বের সাবেক দ্রুততম মানব গে’র নেয়া এক নমুনায় নিষিদ্ধ ড্রাগ পাওয়া গেছে। জুনে জ্যামাইকান চ্যাম্পিয়নশিপের সময় আরেক সাবেক দ্রুততম মানব আসাফা পাওয়েলের নমুনাতেও পাওয়া গেছে নিষিদ্ধ ড্রাগ।