২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডকাপের কোয়ার্টার ফাইনালে হন্ডুরাস

এল সালভাদরকে ১-০ গোলে হারিয়ে কনকাকাফ গোল্ডকাপের কোয়ার্টারফাইনালে উঠেছে হন্ডুরাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 08:32 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শুক্রবার 'বি' গ্রুপের অপর ম্যাচে ত্রিনিদাদ ও টোবাগোকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রেখেছে হাইতি।

মধ্য আমেরিকার দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই ড্রর দিকেই এগুচ্ছিল। যোগ করা সময়ে গোল করে হন্ডুরাসকে পুরো তিন পয়েন্ট এনে দেন ইওর্গে কার্লোস।

২ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া হন্ডুরাসের কোয়ার্টারফাইনাল নিশ্চিত। সমান ম্যাচে ১ পয়েন্ট পাওয়া এল সালভাদরকে কোয়ার্টারফাইনালে যেতে হলে হাইতির সঙ্গে শেষ ম্যাচ জিততেই হবে।

হন্ডুরাস গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে।

বি গ্রুপের আগের ম্যাচে জ্য মরিসের দুই গোলে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের মুখ দেখে হাইতি।

১৬ ও ৫২ মিনিটে গোল দুটো করেন মরিস।