২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের জন্য মরিনিয়োর ‘উদাহরণ’ দ্রগবা

চেলসির কোচ জোসে মরিনিয়ো জানিয়েছেন, দলের তরুণ খেলোয়াড়দের ‘প্রভাবিত’ করতে তাদের সামনে দিদিয়ের দ্রগবার উদাহরণ উপস্থাপন করবেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Jul 2013, 07:38 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

আইভরি কোস্টের স্ট্রাইকার দ্রগবাকে ২০০৪ সালে মরিনিয়োই চেলসিতে নিয়ে আসেন। লন্ডনের ক্লাবটির হয়ে ৩৪১ ম্যাচে ১৫৭ গোল করা দ্রগবার ২০১১-১২ মৌসুমে চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পেছনে বড় অবদান ছিল।

তবে এরপরই তিনি যোগ দেন চীনের সাংহাই শেনহুয়া ক্লাবে। সেখানে কয়েক মাস কাটিয়ে গত জানুয়ারি থেকে তার ঠিকানা তুরস্কের গ্যালাতাসারাই।

গত মাসে দ্বিতীয় দফায় চেলসির কোচের দায়িত্ব নেয়া মরিনিয়ো সাবেক শিষ্যর প্রশংসা করে বলেন, “মানুষ ও পেশাদার ফুটবলার হিসেবে দিদিয়ের দ্রগবা অসাধারণ। এই ক্লাবের ইতিহাসে সে বিশেষ একজন খেলোয়াড় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।”

“দলের তরুণ খেলোয়াড়দের আমাকে অনুসরণ করতে প্রভাবিত করার জন্য আমি তাদের সামনে দিদিয়েরের উদাহরণ টেনে আনতে পারি। কারণ প্রথম দিন থেকেই সে (দ্রগবা) আমাকে অনুসরণ করেছিল।”