আবার মোনাকোতে আবিদাল
বার্সেলোনা থেকে এক বছরের চুক্তিতে স্বদেশের ক্লাব মোনাকোতে যোগ দিয়েছেন ফরাসি ডিফেন্ডার এরিক আবিদাল। ২০০০ সালে মোনাকোতেই পেশাদার ফুটবল-জীবনের শুরু হয়েছিল ৩৩ বছর বয়সী এই লেফট ব্যাকের।
২০০২ সালে মোনাকো ছাড়ার পর ফ্রান্সের আরো দুটো ক্লাব লিল ও লিওঁতে খেলে ২০০৭ সালে বার্সেলোনায় যোগ দেন তিনি। গত মাসে বার্সার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়।
শুরু থেকে বার্সার প্রথম একাদশে নিয়মিত সুযোগ পেলেও ২০১১ সালের শুরুর দিকে যকৃৎ সমস্যা আবিদালের ফুটবল-জীবনকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। গত বছরের এপ্রিলে যকৃৎ প্রতিস্থাপন করে মাঠে ফিরলেও বার্সেলোনায় আর নিয়মিত হতে পারেননি।
স্পেনের পরাশক্তিরাও তাই তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহ প্রকাশ করেনি।
