আমন্ত্রণমূলক জাতীয় পুরুষ হ্যান্ডবল শুরু
শনিবার থেকে পল্টন শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে আমন্ত্রণমূলক জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা।
উদ্বোধনী দিনে বাংলাদেশ পুলিশ ২৯-১৫ গোলে চুয়াডাঙ্গাকে, চাঁপাইনবাবগঞ্জ ৩০-২২ গোলে যশোরকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬২-১৫ গোলে ময়মনসিংহকে, চট্টগ্রাম মহানগর ৩৬-১৭ গোলে সুনামগঞ্জকে এবং চাঁপাইনবাবগঞ্জ ২৬-২৪ গোলে চুয়াডাঙ্গা জেলাকে হারিয়েছে।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার স্পন্সর ওয়ালটনের অতিরিক্ত পরিচালক ইকবাল বিন আনোয়ার।
