২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ায় বাংলাদেশের দাবাড়ুদের জয়

দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান ইনডোর গেমসের র‌্যাপিড দাবার দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ৩.৫-০.৫ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 05:32 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর থানারোত্রুং রাতচাপনকে, আরেক আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা আত্তাওরাদেজ ওরাসুদাকে ও ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন থানারোত্রুং নাতকৃত্তাকে হারিয়েছেন এবং গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ কুলপ্রু ইথানন ট্যান্ডনের সঙ্গে ড্র করেছেন।