কোচ হলেন গিগস
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবেও নিয়োগ পেয়েছেন দলের বর্ষীয়ান খেলোয়াড় রায়ান গিগস।
ম্যানচেষ্টার ইউনাইটেডের ম্যানেজার ডেভিড ময়েস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, “আমি আনন্দিত যে রায়ান খেলার পাশাপাশি কোচ হিসেবে কাজ করার প্রস্তাবটি গ্রহণ করছে।”
“তার ক্যারিয়ার নতুন খেলোয়াড়দের জন্য একটি উদাহরণ। আমি মনে করি তার এই নতুন ভূমিকা অন্যান্য খেলোয়াড়দের জন্য সুফল বয়ে আনবে”, যোগ করেন ম্যানটেস্টারের নতুন বস।
ইউনাইটের সিনিয়র দলে ১৯৯১ সালে খেলা শুরু করেন গিগস। বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৩টি প্রিমিয়ার লিগ, চারটি এফএ কাপ আর দু’টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে দল।
চুক্তির পর ক্লাবের ওয়েবসাইটে গিগস বলেন, “খেলোয়াড়-কোচ হবে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ম্যানচেষ্টার ইউনাইটেড পরিবারের দীর্ঘ দিনের সদস্য হিসেবে আমি আমার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো বলে আশা করছি।”
ভবিষ্যতে কোচিং পেশাটাকেই বেছে নেবেন বলে জানালেন গিগস, “এটা গোপন নয় যে আমি কোচিংয়ে যোগ্যতা বাড়াচ্ছি। এটাকে আমি দেখছি আমার ভবিষ্যত ক্যারিয়ারের প্রথম পদক্ষেপ হিসেবে।”
