সেরা সময়টা পার করছেন নেইমার
বিপুল অংকের টাকায় বার্সোলোনার সঙ্গে চুক্তি। এর ওপর আবার জাতীয় দলে সাফল্য। স্বপ্নের এক গ্রীষ্ম কাটাচ্ছেন নেইমার।
ব্রাজিলের এই তারকা ফুটবলার বলেছেন, ‘জীবনের সেরা সময়টা’ পার করছেন তিনি।
২১ বছর বয়সী নেইমার ৫ কোটি ৭০ লাখ ডলারের চুক্তিতে জুনের শুরুতে যোগ দেন বার্সেলোনায়। এর পরপরই কনফেডারেশনস কাপে অনবদ্য খেলে ব্রাজিলকে শিরোপা জেতানোর পাশপাশি হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
পেরুতে এক প্রীতি ম্যাচ খেলার পর সাংবাদিকদের নেইমার জানালেন তার সন্তুষ্টির কথা, “দেশের মাটিতে কনফেডারেনশস কাপ জিতে আমি খুবই সন্তুষ্ট। বার্সেলোনায় আমার জীবনের সেরা সময়টা কাটছে।”
বার্সেলোনার হয়ে নেইমার প্রথম মাঠে নামবেন আগামী ২১ অগাস্ট অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।
