২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাথলেটিক্স প্রস্তুতি নিয়ে অসন্তোষ

এশীয় যুব গেমসের জন্য অ্যাথলেটিক্স দলের প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 03:28 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বুধবার বিওএ’র প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক কমিটির সদস্য সচিব উইং কমান্ডার রফিকুল ইসলাম বলেন, “গত কয়েক দিনে আমরা বিকেএসপিতে এশীয় যুব গেমসে অংশ নিতে যাওয়া ৭টি খেলার ক্যাম্পগুলো ঘুরে দেখেছি। অন্য ছয়টি খেলার প্রস্তুতি ভালো হলেও আমাদের মনে হচ্ছে অ্যাথলেটিক্সের প্রস্তুতি দায়সারাভাবে হচ্ছে।”

“অ্যাথলেটদের দেখাশোনার জন্য কোনো কর্মকর্তা নেই। এমনকি ফেডারেশন থেকে তাদের জন্য কোনো কোচও পাঠানো হয়নি বিকেএসপিতে। বিকেএসপির অ্যাথলেটিক্স দলের সঙ্গে তাদের অনুশীলন চলছে।”

এ প্রসঙ্গে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস বলেন, “বিওএ’র পছন্দ না হলে আমাদের কিছু করার নেই। প্রস্তুতি ভালোভাবে নেয়ার জন্যই বিকেএসপিতে অ্যাথলেটদের পাঠানো হয়েছে।”

আগামী মাসে চীনের নানজিংয়ে অনুষ্ঠেয় এশীয় যুব গেমসে অ্যাথলেটিক্স, শূটিং, সাঁতার, ব্যাডমিন্টন, গলফ, ভারোত্তোলন ও বাস্কেটবলে অংশ নেবে বাংলাদেশ।