জাতীয় ফুটবল দলের প্রধান ও সহকারী কোচ দুজনই ডাচ। নেদারল্যান্ডস থেকে একজন ফিটনেস কোচও যোগ দিতে পারেন জাতীয় দলের সঙ্গে।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
01 Jul 2013, 05:01 PM
Updated :
23 Aug 2022, 11:05 AM
সোমবার ঢাকায় আসা সহকারী কোচ রেনে কোস্টার এই ফিটনেস কোচকে সঙ্গে নিয়ে এসেছেন। তার নাম ইয়ামিলি মুহাম্মেত। বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে ভবন সংলগ্ন টার্ফে খেলোয়াড়দের অনুশীলনও করিয়েছেন তিনি।
তবে এখনই তার সঙ্গে চুক্তি করছে না বাফুফে। কিছুদিন দেখে পছন্দ হলেই তাকে নিয়োগ দেয়া হবে।
নেদারল্যান্ডসের দ্বিতীয় বিভাগের দল আলমেয়ার সিটি ফুটবল ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে ইয়ামিলির। কোস্টার এক সময় এই ক্লাবের কোচ ছিলেন। সেই সুবাদে পরিচয় এবং ঢাকায় আগমন।
ইয়ামিলি বলেন, “সাফ ফুটবলের জন্য খেলোয়াড়দের যথাসম্ভব ফিট করে তোলাই হবে আমার প্রধান কাজ। আমাদের লক্ষ্য শিরোপা জয়। সেজন্য খেলোয়াড়দের শক্তিশালী ও গতিসম্পন্ন করে তোলা প্রয়োজন। আমি সে কাজটাই করার চেষ্টা করব।”
“যতটুকু জানি, বাংলাদেশের ফুটবলাররা নিজের শরীর সম্পর্কে তেমন সচেতন নয়। আমি তাদের নিজেদের ফিট রাখার কৌশল শেখাতে চাই।”
তিনি আরো বলেন, “ফুটবলারদের সঙ্গে এখনো পরিচিত হইনি। মঙ্গলবার থেকে প্রত্যেককে পরীক্ষা করব। তারপর প্রত্যেকের একটি করে প্রোফাইল তৈরি করব। তাদের শুধু এটুকু বলতে পারি, দলে জায়গা পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে।”
জাতীয় ফুটবল দলের প্রধান ও সহকারী কোচ দুজনই ডাচ। নেদারল্যান্ডস থেকে একজন ফিটনেস কোচও যোগ দিতে পারেন জাতীয় দলের সঙ্গে।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৭:০১, ১ জুলাই ২০১৩ | আপডেট: ১১:০৫, ২৩ আগস্ট ২০২২