২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি দলের দায়িত্বে পাকিস্তানের কোচ

জাতীয় হকি দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নাভিদ আলমকে। তিনি পাকিস্তান জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সোমবার ঢাকায় আসা নাভিদ এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মঙ্গলবার থেকে কাজ শুরু করবেন তিনি।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে পাকিস্তানের কোচ ছিলেন নাভিদ। নিজেও খেলেছেন অলিম্পিকে। জাতীয় দলে ছিলেন ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত। অবসরের পর ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত চীনের জাতীয় দলের কোচ ছিলেন।

এদিকে এশিয়া কাপের প্রশিক্ষণ ক্যাম্প চললেও দলবদল স্থগিত হওয়ার ঘোষণার প্রেক্ষিতে হকি খেলোয়াড়রা আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন। সোমবার হকি খেলোয়াড় কল্যাণ সমিতি জানিয়েছে, মঙ্গলবার ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে সভায় বসবেন তারা।

এ প্রসঙ্গে সংগঠনটির সভাপতি রাসেল খান বাপ্পী বলেন, “আমরা ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সভার অপেক্ষায় আছি। তার সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।”