২০ অগাস্ট থেকে ডিএফএ ক্লাব ফুটবল
আগামী ২০ অগাস্ট থেকে শুরু হবে ডিএফএ ক্লাব ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এই প্রতিযোগিতার স্পন্সর প্রাইম ব্যাঙ্ক।
বুধবার বাফুফের জেলা ফুটবল লিগ কমিটির সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ৭টি বিভাগের ৯টি ভেন্যুতে এই প্রতিযোগিতা হবে। ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে দুটি করে এবং বাকি পাঁচ বিভাগে একটি করে ভেন্যুতে খেলা হবে।
প্রত্যেক জেলার চ্যাম্পিয়ন দল এই প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে।
