সুপার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে এখন উৎসবের আমেজ। কোচ-খেলোয়াড়-কর্মকর্তা-সমর্থকরা আনন্দে উদ্বেলিত।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
26 Jun 2013, 03:18 PM
Updated :
23 Aug 2022, 11:04 AM
মঙ্গলবার ফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়ে ক্লাবে ফেরার পর সারা রাত ধরে শিরোপা-উদযাপন করেন খেলোয়াড়রা। বুধবার বিকেলে তাদের জন্য বিশেষ বোনাসের ঘোষণা দেন কর্মকর্তারা।
মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া জানিয়েছেন, ৫০ লাখ টাকা বোনাস দেয়া হবে। প্রাইজ মানির ৫০ লাখ থেকে ২৫ লাখ এবং ক্লাব চেয়ারম্যান ওবায়দুল করিম তার ব্যক্তিগত তহবিল থেকে ২৫ লাখ টাকা দেবেন খেলোয়াড়দের।
এছাড়া ফাইনালের সেরা খেলোয়াড় গোলরক্ষক মামুন খানকে এক লাখ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মোবারক হোসেন, সমতাসূচক গোল করা ওয়াহেদ আহমেদ ও টাইব্রেকারে শেষ গোল করা মিন্টু শেখকে আরো ৫০ হাজার টাকা করে দেয়া হবে।
বৃহস্পতিবার শিরোপা জয় উপলক্ষ্যে আয়োজিত মধ্যাহ্ন-ভোজের সময় খেলোয়াড়দের বোনাসের চেক দেয়া হবে।
লোকমান হোসেন বলেন, “সুপার কাপের শিরোপা আমাদের আগামী মৌসুমে ভালো দল গড়তে উৎসাহিত করবে। আমরা এরই মধ্যে দল গড়ার উদ্যোগ নিয়েছি। আশা করি লিগ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়া সম্ভব হবে।”
“পেশাদার লিগের ছয়টি আসর হয়ে গেলেও এখনো আমার একবারও শিরোপা জিততে পারিনি। আশা করি আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হতে পারবো।”
বিশেষ বোনাস ঘোষণা করা হলেও এখনো খেলোয়াড়দের বেতন বকেয়া রয়েছে। এ প্রসঙ্গে মোহামেডানের ব্যবস্থাপক আমিরুল ইসলাম বাবু বলেন, “খেলোয়াড়দের বেতনের কিছু টাকা বাকি আছে। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দুই-এক দিনের মধ্যেই সব টাকা শোধ করে দেয়া হবে।”
সুপার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে এখন উৎসবের আমেজ। কোচ-খেলোয়াড়-কর্মকর্তা-সমর্থকরা আনন্দে উদ্বেলিত।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৫:১৮, ২৬ জুন ২০১৩ | আপডেট: ১১:০৪, ২৩ আগস্ট ২০২২