২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের নতুন কোচ আনচেলত্তি

ইতালির কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। জোসে মরিনিয়োর উত্তরসূরী হলেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Jun 2013, 01:25 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

দীর্ঘ ১৯ বছর পর গত মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজিকে ফরাসি লিগের শিরোপা এনে দিয়েছিলেন আনচেলত্তি। তার সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ তিন বছর।

বুধবার আনুষ্ঠানিকভাবে ৫৪ বছর বয়সী আনচেলত্তিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবে স্পেনের সফলতম দলটি।

এসি মিলানকে দুবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেয়া আনচেলত্তি জুভেন্টাস এবং চেলসিরও কোচ ছিলেন।

মরিনিয়োর বিদায়ের পর থেকেই আনচেলত্তির রিয়ালে যোগ দেয়া নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল সংবাদ মাধ্যমে। কিন্তু পিএসজি নতুন কোচ খুঁজে না পাওয়ায় একটু অপেক্ষা করতে হয়েছে রিয়ালকে। আনচেলত্তি চলে যাওয়ার সঙ্গে-সঙ্গে নতুন কোচও পেয়ে গেছে পিএসজি। ফ্রান্সের সাবেক ডিফেন্ডার ও কোচ লরাঁ ব্লাঁকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে প্যারিসের ক্লাবটি।