২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়শিয়ায় নিয়াজের জয়

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠানরত রাজা ড. নাজরিন শাহ আমন্ত্রণমূলক দাবায় জয় পেয়েছেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 04:37 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বৃহস্পতিবার বিকালে নবম রাউন্ডে নিয়াজ মালয়শিয়ার আন্তর্জাতিক মাস্টার হাফিজুল হিলমীকে হারিয়েছেন। এর আগে সকালে অষ্টম রাউন্ডে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার গোহ উয়ি মিং কেভিনের সঙ্গে ড্র করেন তিনি।

৯ ম্যাচ থেকে বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টারের সংগ্রহ পাঁচ পয়েন্ট।